ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

শাহবাগে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 28 জুন 2026 10:56 পূর্বাহ্ন
শাহবাগে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ

শাহবাগে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ

রাজধানীর শাহবাগ এলাকার মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট জব্দ করেছে পুলিশ। যার মূল্যমান ৪০ লাখ টাকা। এ ঘটনায় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (২৭ জুন) রাতে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের সঙ্গে একটি চক্র জাল নোট সরবরাহ করবে। আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং হাতেনাতে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করি।

 

মীর আসাদুজ্জামান আরো বলেন, ইতোমধ্যে এই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছি। আমরা মনে করছি তাদের সঙ্গে আরো অনেকে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে আরো বিস্তারিত জানতে পারব। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এই চক্রটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে জাল টাকা তৈরি ও সরবরাহ করছে।  


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV