ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
জামায়াত মানুষের সঙ্গে মুনাফেকি করেছে, এখন সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ রাখার দাবিও দুদকের মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ব্রিকসের ১১ দেশ ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন ৯/১১ হামলার ২৫ বছর: চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, যা বললেন আ স ম ফিরোজ পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

টানা মার্কিন হামলায় অন্ধকারে ডুবল ইরান

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 20 জুলাই 2026 10:48 পূর্বাহ্ন
টানা মার্কিন হামলায় অন্ধকারে ডুবল ইরান

টানা মার্কিন হামলায় অন্ধকারে ডুবল ইরান

মার্কিন সেনাদের টানা নবম দফা হামলায় নাজেহাল অবস্থা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এই হামলায় ইরানের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমনকি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

 

সোমবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি স্থানীয় এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোরমোজ শহরের একটি এলাকায় মার্কিন হামলা হয়েছে। এ হামলার ফলে বুশেহর প্রদেশের দাশতি কাউন্টির প্রশাসনিক কেন্দ্র খোরমোজের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।

 

এদিকে টানা নবম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে ইরানের সিরিক, জাস্ক, তাবরিজ ও চাবাহারসহ একাধিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বাহিনীর গত দুই দিনে তিন সেনা নিহত হয়েছেন। এরপর সোমবার হামলা আরও জোরদার করা হয়েছে। এছাড়া হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংঘাতের জেরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এক মাস আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেছে।

 

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, সর্বশেষ এ হামলাগুলোর লক্ষ্য ছিল, ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা চালাতে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করা।’

 

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের বন্দরনগরী মাহশাহর ও ইমাম খোমেনিতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের দক্ষিণ উপকূলবর্তী হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক শহরের কাছে এবং বুশেহর প্রদেশের খভোরমুজ শহরের কাছেও বিস্ফোরণ ঘটেছে।

 

আইআরআইবি জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ শহরের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কোনারাক ও চাবাহারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

 

ইরানের রাজধানী তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তোহিদ আসাদি জানিয়েছেন, সর্বশেষ মার্কিন হামলায় আবারও ইরানের দক্ষিণ উপকূলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, তাবরিজে বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত হলে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর এই প্রথম উত্তর-পশ্চিমাঞ্চলের শহরটি হামলার শিকার হবে। জবাবে ইরানি পক্ষও প্রতিশোধমূলক হামলার কথা বলছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, লোরেস্তান প্রদেশ থেকে অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সূত্র:  আল জাজিরা


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV